1. shahajahanbabu@gmail.com : admin :
যে তথ্য ফাঁস করে তোপের মুখে কোহলি - Pundro TV
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন



যে তথ্য ফাঁস করে তোপের মুখে কোহলি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

সাবেক অধিনায়কের একটি পোস্ট বোর্ডের নজরে আসতেই হুঁশিয়ার করে দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। এমন তথ্য ক্রিকেটারদের ফাঁস করতে নিষেধ করা হয়েছে।

ফিটনেস টেস্টে নিজের সাফল্য ভক্ত-সমর্থকদের সঙ্গে ভাগাভাগি করতে চেয়েছিলেন বিরাট কোহলি। ইয়ো ইয়ো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর কত পয়েন্ট পেয়েছেন, সেটা সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেন ভারতের ব্যাটার। এতেই নাখোশ ভারতীয় ক্রিকেট বোর্ড।

ভারতের এশিয়া কাপের দলে থাকা খেলোয়াড়রা বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে প্রস্তুতি নিচ্ছেন। সেখানেই হয়েছে ইয়ো ইয়ো টেস্ট। পরে কোহলি ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন- ‘ইয়ো ইয়ো টেস্ট শেষ করার পরের উচ্ছ্বাস। ১৭.২ পয়েন্ট এসেছে।’ এই পোস্টের কারণে চটেছে বোর্ড।

গত বৃহস্পতিবার থেকে অনুশীলন করছে ভারত। ছয় দিন ঘাম ঝরিয়ে এশিয়া কাপ ম্যাচ খেলতে শ্রীলংকায় যাবে তারা। ২ সেপ্টেম্বর পাকিস্তানের সঙ্গে প্রথম গ্রুপ ম্যাচ। এবারের আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেল অনুযায়ী তারা ঘরে খেলবে চার ম্যাচ। বাকি ম্যাচের সবগুলোই হবে শ্রীলংকায়। ভারত ও পাকিস্তানের গ্রুপে অন্য দল নেপাল।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST