1. shahajahanbabu@gmail.com : admin :
হাইতি যেন ‘ফ্রান্স’ - Pundro TV
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন



হাইতি যেন ‘ফ্রান্স’

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৮ মে, ২০২৬

২০২৬ বিশ্বকাপের অধিকাংশ দলেই আছেন প্রবাসী ফুটবলার। বহুজাতিক দলের সেরা উদাহরণ হতে পারে ৫২ বছর পর বিশ্বকাপে ফেরা হাইতি। ক্যারিবীয় অঞ্চলের দারিদ্র্যপীড়িত দেশটির বিশ্বকাপ দলে থাকা ২৬ ফুটবলারের মধ্যে মাত্র একজন খেলেন ঘরোয়া লিগে এবং ১০ জনের জন্ম হাইতিতে। বাকি ১৬ জনের মধ্যে ১২ জনের জন্ম ফ্রান্সে।

এছাড়া যুক্তরাষ্ট্রে দুজন এবং কানাডা ও সুইজারল্যান্ডে জন্মেছেন একজন করে। অর্থাৎ, হাইতি দলে হাইতিয়ানের চেয়ে ফরাসির সংখ্যা বেশি! মূলত পূর্বপুরুষের সূত্রে জাতীয়তা বদলে হাইতির নাগরিকত্ব নিয়েছেন তারা।হাইতিতে যাদের জন্ম, তারাও বিদেশে পাড়ি জমিয়েছেন শৈশবে। সব মিলিয়ে বিশ্বকাপ দলের ২৫ জন খেলেন বিদেশি লিগে। প্রবাসীদের ভিড়ে হাইতির ক্লাবে খেলা একমাত্র ফুটবলার উডেনস্কি পিয়েরে।

২১ বছর বয়সি এই মিডফিল্ডার খেলেন হাইতির ক্লাব ভায়োলেট এসিতে। দলটির সবচেয়ে বড় তারকা ফরোয়ার্ড উইলসন ইসিদোর খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব সান্ডারল্যান্ডে। হাইতি জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ৪৪ গোল করা আরেক অভিজ্ঞ ফরোয়ার্ড ডুকেন্স নাজোন খেলেন ইরানের ক্লাব এস্তেঘলালে। তার জন্ম ও বেড়ে ওঠা ফ্রান্সে।

এই দল নিয়েই বিশ্বকাপের নকআউট পর্বে খেলার স্বপ্ন দেখছেন হাইতির কোচ সেবাস্তিয়ান মিগনে। বিশ্বকাপে সি-গ্রুপে হাইতির তিন প্রতিপক্ষ ব্রাজিল, মরক্কো ও স্কটল্যান্ড। এর আগে তারা প্রথম ও সবশেষ বিশ্বকাপে খেলেছে ১৯৭৪ আসরে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST