1. shahajahanbabu@gmail.com : admin :
করলা দিয়ে শোল মাছের তরকারি - Pundro TV
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন



করলা দিয়ে শোল মাছের তরকারি

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২৩ মে, ২০২৬

মাছের তরকারি একটু ভিন্নভাবে খেতে মন চাইছে? বাড়িতে শোল মাছ থাকলে রান্না করতে পারেন একটি ভিন্ন পদ। আপনাদের জন্য করলা দিয়ে শোল মাছের তরকারির রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

উপকরণ

শোল মাছ ৬ টুকরা, গোটা আলু ২৫০ গ্রাম, করলা ৩ থেকে ৪টি, মটরশুঁটি আধা কাপ, পেঁয়াজকুচি ২ টেবিল চামচ, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া ১ চা-চামচ করে, জিরাগুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো, সয়াবিন তেল ৪ টেবিল চামচ, কাঁচা মরিচ ফালি ৫-৬টি, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ।

প্রণালি

শোল মাছ রিং পিস করে এবং করলা কিউব করে কেটে নিন। কড়াইয়ে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজকুচি হালকা ভেজে, আদা ও রসুনবাটা, হলুদ, মরিচ ও ধনেগুঁড়া এবং লবণ দিয়ে কষিয়ে মাছ দিয়ে ২-৩ মিনিট রান্না করুন। পরে অন্য বাটিতে তুলে রাখুন। এবার গোটা আলু দিয়ে কষিয়ে পরিমাণমতো পানি দিন। তারপর ঢাকনা দিয়ে রান্না করুন সেদ্ধ হওয়া পর্যন্ত।

পরে মটরশুঁটি ও করলা দিয়ে ঢাকনা ছাড়া রান্না করুন। তারপর কষানো মাছ দিয়ে কাঁচা মরিচ ফালি, ধনেপাতাকুচি এবং জিরাগুঁড়া দিয়ে নেড়ে রান্না করুন আরও ৪-৫ মিনিট। তারপর নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে করলা দিয়ে শোল মাছের তরকারি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST