1. shahajahanbabu@gmail.com : admin :
২২ বছরের অপেক্ষা শেষে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল - Pundro TV
শনিবার, ২৩ মে ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন



২২ বছরের অপেক্ষা শেষে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২০ মে, ২০২৬

দীর্ঘ ২২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল।

মঙ্গলবার (১৯ মে) রাতে বোর্নমাউথের বিপক্ষে ম্যানচেস্টার সিটি ১-১ গোলে ড্র করায় এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন নিশ্চিত হয় আর্সেনালের। সর্বশেষ ২০০৩-০৪ মৌসুমে লিগ শিরোপা জিতেছিল গানার্সরা।

৩৭ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৮২ পয়েন্ট। সমান ম্যাচে সিটির পয়েন্ট ৭৮। ফলে শেষ ম্যাচে হারলেও মিকেল আর্তেতার দলের শীর্ষস্থান আর হারানোর সুযোগ নেই।গত কয়েক মৌসুমে শেষ মুহূর্তে এসে সিটির কাছে শিরোপা হাতছাড়া হয়েছিল আর্সেনালের। এবারও সমর্থকদের মধ্যে শেষ দিনের শঙ্কা ছিল। তবে ভাইটালিটি স্টেডিয়ামে বোর্নমাউথের কাছে সিটির পয়েন্ট হারানোয় সেই নাটকীয়তার অবসান ঘটে।

এখন আগামী রোববার (২৪ মে) ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচটি আর্সেনালের জন্য শুধুই আনুষ্ঠানিকতা। সেলহার্স্ট পার্কে ম্যাচটি পরিণত হবে নতুন চ্যাম্পিয়নদের উৎসবে।

প্রিমিয়ার লিগ জয়ের পর এবার আর্সেনালের লক্ষ্য ডাবল শিরোপা। আগামী ৩০ মে বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) মুখোমুখি হবে তারা।

অন্যদিকে, বোর্নমাউথের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না সিটির। কিন্তু প্রথমার্ধেই পিছিয়ে পড়ে পেপ গার্দিওলার দল। পরে আর্লিং হালান্ড গোল করে সমতা ফেরালেও জয় তুলে নিতে পারেনি সিটি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST