1. shahajahanbabu@gmail.com : admin :
দেশের প্রথম এআই প্রেজেন্টার ‘অপরাজিতা’ - Pundro TV
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন



দেশের প্রথম এআই প্রেজেন্টার ‘অপরাজিতা’

তথ্যপ্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

দেশে প্রথমবারের মতো সংবাদ পাঠ করলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রেজেন্টার ‘অপরাজিতা’। বুধবার (১৯ জুলাই) বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল ২৪’ -এর সন্ধ্যা ৭টার বুলেটিনে সংবাদ পাঠ করেছে এআই প্রেজেন্টার।

গত কয়েক বছর ধরেই প্রযুক্তি দুনিয়ায় দাপট দেখাচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা।

সবশেষ গত ৯ জুলাই ভারতের একটি বেসরকারি টেলিভিশন, ওড়িশা টেলিভিশন লিমিটেড (ওটিভি) এআই প্রেজেন্টার দিয়ে সংবাদ পাঠ করায়। যার নাম ছিল লিসা। যা নিয়ে ভারত-বাংলাদেশে রীতিমতো হইচই পড়ে যায়।

 
চ্যানেল ২৪ কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার অনেক ইতিবাচক দিক আছে। এসবের সুবিধা আমরাও নিতে চাইছি। সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন।  
 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST