1. shahajahanbabu@gmail.com : admin :
আফগানিস্তান নারী শরণার্থী দল গঠনের অনুমোদন দিল ফিফা - Pundro TV
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন



আফগানিস্তান নারী শরণার্থী দল গঠনের অনুমোদন দিল ফিফা

স্পোর্টস ডেস্ক:
  • প্রকাশিতঃ শনিবার, ১০ মে, ২০২৫
ফিফা জানিয়েছে, বিদেশে শরণার্থী হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত আফগান নারী খেলোয়াড়দের নিয়ে এই দল গঠন করা হবে। প্রাথমিকভাবে এক বছরের পাইলট প্রকল্প হিসেবে এটি চালু হবে —যা সংস্থাটিকে এই প্রোগ্রামের দীর্ঘমেয়াদী সম্ভাবনা নির্ধারণে সাহায্য করবে।

দলটি গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফিফা কাউন্সিল।ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনো এই সিদ্ধান্তকে ‘একটি মাইলফলক’ আখ্যা দিয়ে বলেন, ‘ফিফা প্রতিটি মেয়েকে ফুটবল খেলার সুযোগ দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

ফিফার নিয়ম অনুযায়ী, দলগুলিকে ম্যাচ খেলার জন্য জাতীয় ফেডারেশনের স্বীকৃতি নিতে হয়। তবে আফগান ফুটবল ফেডারেশন তাদের নারী দলগুলিকে স্বীকৃতি দেয়নি, বরং দেশজুড়ে সব নারী ক্রীড়া নিষিদ্ধ করেছে।  ৪৮ দল নিয়ে নারী বিশ্বকাপের অনুমোদন দিল ফিফা  ২০১৮ সালের পর থেকে আফগানিস্তানের কোনো নারী দল কোনো অফিসিয়াল ম্যাচে অংশ নেয়নি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST