1. shahajahanbabu@gmail.com : admin :
বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান - Pundro TV
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন



বিশ্বকাপের দল ঘোষণা করল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩

নাটকীয়তা শেষে বিশ্বকাপের জন্য অবশেষে দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপ স্কোয়াডে বাবর আজমকে অধিনায়ক  করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি।

ভারতের বিপক্ষে এশিয়া কাপের সেই ম্যাচে চোট পেয়েছিলেন আরেক পেসার হারিস রউফও। শঙ্কা ছিল তার খেলা নিয়েও। তবে সব শঙ্কা দূর করে তিনিও আছেন পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে।

এদিকে বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন সালমান আলী আগা, সৌদ শাকিল, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, এবং ওসামা মীর। ১৫ জনের বাইরে তিনজন ক্রিকেটারকে রিজার্ভ হিসেবে নিয়েছে পাকিস্তান। তারা হলেন— মোহাম্মদ হারিস, আবরার আহমাদ ও জামান খান।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড
বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, ইমাম-উল হক, আবদুল্লাহ শফিক, ইফতিখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নেওয়াজ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান আলী আগা, ওসামা মীর, সৌদ শাকিল, হাসান আলী।

রিজার্ভ ক্রিকেটার
মোহাম্মদ হারিস, আবরার আহমাদ ও জামান খান।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST