1. shahajahanbabu@gmail.com : admin :
পর্দা উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপের - Pundro TV
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন



পর্দা উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২ জুন, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মাঠে গড়িয়েছে আজ রবিবার বাংলাদেশ সময় ভোরে। টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি স্বাগতিক যুুক্তরাষ্ট্র আর কানাডা। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায়। এদিন রয়েছে আরেকটি ম্যাচ। রাত সাড়ে ৮টায় আরেক স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে পাপুয়া নিউগিনি।

এবারের বিশ্বকাপ হচ্ছে সবচেয়ে বড় পরিসরে। ২০টি দলকে নিয়ে আয়োজন হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে যাওয়া যুক্তরাষ্ট্র-কানাডা দুদলই এবার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছে। টেক্সাসের ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে হবে ম্যাচটি।

আরেক আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও পাপুয়া নিউগিনির মধ্যকার দিনের দ্বিতীয় ম্যাচটি হবে গায়ানার জর্জটাউনে প্রভিডেন্স স্টেডিয়ামে। বাংলাদেশ এবারের বিশ্বকাপে পড়েছে ‘ডি’ গ্রুপে। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেপাল আর নেদারল্যান্ডস। বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ৭ জুন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST