1. shahajahanbabu@gmail.com : admin :
হাঁটুতে ব্যথা, বিশ্রামে থাকতে পারেন মোস্তাফিজ - Pundro TV
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন



হাঁটুতে ব্যথা, বিশ্রামে থাকতে পারেন মোস্তাফিজ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

এশিয়া কাপে আজ শ্রীলংকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। যে ম্যাচে একাদশে নাও থাকতে পারেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজ একাদশে না থাকলে শ্রীলংকার বিপক্ষে পেস আক্রমণে তাসকিন আহমেদ-হাসান মাহমুদের সঙ্গে থাকবেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

সম্প্রতিক ইনজুরির কারণে এশিয়া কাপের দল থেকে ছিট গেছেন লিটন দাস-ইবাদত। এর আগে দলে নেই তামিম ইকবাল। লিটনের জায়গায় এনামুল হক বিজয়কে উড়িয়ে নেওয়া হয়েছে। তবে শ্রীলংকার বিপক্ষে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ তামিম ও নাঈম শেখকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ
নাঈম শেখ, তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST