1. shahajahanbabu@gmail.com : admin :
সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৯ হাজার চারজন হাজি - Pundro TV
রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন



সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৯ হাজার চারজন হাজি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৯ জুলাই, ২০২৩

হজ শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ২৯ হাজার চারজন হাজি। আগামী ২ আগস্ট হজের ফিরতি ফ্লাইট শেষ হবে।

রোববার (৯ জুলাই) হজ পোর্টাল থেকে এ তথ্য জানানো হয়েছে।

হজে গিয়ে সৌদিতে এখন পর্যন্ত ৯১ জন বাংলাদেশি হজযাত্রী/হাজির মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ৬৯ জন, নারী ২২ জন। মক্কায় মারা গেছেন ৭৫ জন, মদিনায় ৫ জন, মিনায় ৭ জন, জেদ্দায় ১, আরাফায় ২ জন এবং মুজদালিফা একজন।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এসব হজযাত্রী বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্স ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST