1. shahajahanbabu@gmail.com : admin :
সন্তান হারানো শোকে পঠিতব্য দোয়া - Pundro TV
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন



সন্তান হারানো শোকে পঠিতব্য দোয়া

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

সন্তান হারানোর বেদনা পৃথিবীর সবচেয়ে গভীর ও অসহনীয় কষ্টগুলোর একটি। যে সন্তানকে ঘিরে বাবা-মা স্বপ্ন বুনে, ভালোবাসা লালন করে, ভবিষ্যতের আশা গড়ে তোলে—সেই সন্তান যখন হঠাৎ দুনিয়া ছেড়ে চলে যায়, তখন হৃদয় যেন শূন্য হয়ে যায়।চোখের জল থামতে চায় না, বুকের ভেতর জমে থাকে নীরব আর্তনাদ। কিন্তু এমন কঠিন মুহূর্তেও একজন মুমিনের আশ্রয় হলো আল্লাহর দরবার। কারণ, তিনিই দুঃখের সান্ত্বনাদাতা, ভাঙা হৃদয়ের প্রশান্তিদাতা এবং ধৈর্যশীলদের জন্য অফুরন্ত প্রতিদানের ঘোষণা দানকারী। দোয়াটি হলো-

إنَّا للَّهِ وإنَّا إليه راجِعونَ ، اللهمَّ أْجُرني في مُصيبَتي، وأخلِفْ لي خَيرًا مِنها

উচ্চারণ: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, ওয়াখলুফ লি খইরান মিনহা।

অর্থ : ‘নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চয়ই আমরা তাঁরই দিকে প্রত্যাবর্তনকারী। হে আল্লাহ! আপনি আমাকে আমার বিপদে প্রতিদান দান করুন এবং এর চেয়ে উত্তম বিনিময় দান করুন।’

হাদিস : মহানবী (সা.) বলেন, কেউ যখন কোনো মুসিবতের সম্মুখিন হয় (সন্তানের মৃত্যু, প্রিয়জনের বিচ্ছেদ ইত্যাদি) আর এই দোয়া পড়ে, তখন আল্লাহ তার জন্য বিনিময়ে আরো উত্তম প্রতিদান দান করেন।(সহিহ মুসলিম, হাদিস : ৯১৮)

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST