1. shahajahanbabu@gmail.com : admin :
আসেন ১২ মাস খেলি, যেভাবে খেলতেন সিনিয়ররা: ওমর সানী - Pundro TV
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন



আসেন ১২ মাস খেলি, যেভাবে খেলতেন সিনিয়ররা: ওমর সানী

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। সিনেমা থেকে দূরে থাকলেও ব্যস্ততার শেষ নেই তার। পরিবার ও ব্যবসা নিয়ে বেশ ভালোই সময় কাটাচ্ছেন এ তারকা।

বুধবার রাতে ফেসবুক ভেরিফায়েড প্রোফাইলে এক স্ট্যাটাসে ওমর সানী লেখেন, ‘ঈদ গেছে, এবার আসেন ১২ মাস খেলি, যেভাবে খেলতেন আমাদের সিনিয়ররা।’

‘রুবেল, নাঈম, শাবনাজ, মান্না, ওমর সানী, বাপ্পারাজ, সালমান শাহ, মৌসুমী, শাবনূর, শাহনাজ, পপি, পূর্ণিমা, আমিন খান, অমিত হাসান, শাকিল খান, রিয়াজ ফেরদৌস, রেসি, আলেকজান্ডার বো, মুনমুন, মিশা সওদাগর, ডিপজল ও হুমায়ুন ফরীদি–এইভাবে সারা বছর আমাদের সিনেমা চলত।’

এ নায়ক আরও লেখেন, ‘এক ঈদের স্টার, মেগাস্টার, সুপারস্টার ভাব নিয়েন না। সারা বছর দেখান, চলচ্চিত্র সারা বছরের, দুই ঈদের জন্য চলচ্চিত্র নয়, আসেন খেলি।’

১৯৯২ সালে ঢাকাই সিনেমায় অভিষেক হয়েছিল ওমর সানীর। নূর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের ‘দোলা’ সিনেমার মাধ্যমে প্রথমবার মৌসুমীর বিপরীতে অভিনয় করেন ওমর সানী। নায়কের ভূমিকার পাশাপাশি খলনায়ক হিসেবেও দেখা গেছে এই অভিনেতাকে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST