সম্প্রতি নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করে নেটদুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন বলিউডের ভাইজান।
রোববার (১৮ মে) প্রকাশিত ছবিতে দেখা যায়, দু-হাত ছড়িয়ে নিজের পেশিবহুল সুগঠিত শরীর ও এই বয়সেও ধরে রাখা নিখুঁত ‘রিপড ফিজিক’ প্রদর্শন করছেন তিনি।
তবে কেবল ছবিই নয়, এর সঙ্গে সালমান যে ক্যাপশন জুড়ে দিয়েছেন, সেটি ভক্তদের জীবন নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে।ছবির ক্যাপশনে নিজের চিরপরিচিত ও চেনা স্টাইলে সালমান লিখেছেন, ‘নিজের সাথে থাকার দুইটা উপায় আছে— একা থাকা এবং একাকীত্ব। একা থাকাটা মানুষের নিজের পছন্দ, আর একাকীত্ব হলো তখন, যখন কেউ তোমার সাথে থাকতে চায় না। এবার এর আগে কী করতে হবে, তা তোমরা নিজেরাই বুঝে নাও।’
এদিকে এই সালমানের এমন রহস্যজনক পোস্ট দেখেই সোশ্যালে শুরু হয়েছে জল্পনা।
অনেকের প্রশ্ন, সত্যিই কি একাকীত্বে ভুগছেন বলিউডের ‘দাবাং’ খান, নাকি এটি শুধুই একটি দার্শনিক ভাবনা?এদিকে সালমানের পোস্টে ভক্তদের মন্তব্যেও ছিল ভালোবাসা আর উদ্বেগের মিশেল।