1. shahajahanbabu@gmail.com : admin :
'আইটেম গার্ল’ তকমায় আপত্তি নুসরাত ফারিয়ার - Pundro TV
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন



‘আইটেম গার্ল’ তকমায় আপত্তি নুসরাত ফারিয়ার

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

ঈদুল আজহায় রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় ‘ও টাকা তুই আমার কলিজা আর জান’ আইটেম গানে নেচেছেন নায়িকা নুসরাত ফারিয়া। স্বাভাবিকভাবেই এসব আইটেম গানে যে অভিনেত্রী পারফর্ম করেন তাকে সিনেমার ভাষায় আইটেম গার্ল হিসেবেই আখ্যায়িত করা হয়। তবে এমন বিশেষণে আপত্তি জানিয়েছেন নুসরাত।

ফারিয়া প্রশ্ন তোলেন, মেয়েদের কেন আইটেম গার্ল বলা হবে? চিত্রনায়িকার মতে, এতে শিল্পীরা লিঙ্গবৈষম্যের শিকার হন।

নুসরাত ফারিয়া আরও বলেন, ‘গানটি করার আগে আমার যে চিন্তা ঘুরছিল, তা হলো— দিনশেষে আমরা কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই কাজ করি। আমার জন্য যদি ৫০ জন দর্শক হলে যান, তা হলে সিনেমারই লাভ। যারা হলে গিয়ে ছবি দেখার অভ্যাস হারিয়ে ফেলেছেন, তাদের হলে ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।’

ফারিয়া আরও জানান, গানটিতে পারফর্ম করা খুব উপভোগ্য ছিল তার। যদিও শুরুতে এই গানে নাচতে রাজি ছিলেন না তিনি। এমনকি প্রস্তাব পাওয়ার পর গানটি পছন্দই হয়নি তার। এ কারণে তাদের প্রথমে মানা করে দিয়েছিলেন নুসরাত ফারিয়া। দুই সপ্তাহ পর তারা আবারও নায়িকার কাছে আসেন। তারা নায়িকাকে বলেন, গানটি যেভাবে পরিকল্পনা করা হয়েছে তাতে নুসরাত ফারিয়াকেই দরকার তাদের। পরে কিছু শর্তে রাজি হন এ চিত্রনায়িকা।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST