1. shahajahanbabu@gmail.com : admin :
নায়িকা পূজা চেরি প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন - Pundro TV
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন



নায়িকা পূজা চেরি প্রেমের গুঞ্জন নিয়ে যা বললেন

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ৮ জুলাই, ২০২৩

দেশের শীর্ষ নায়ক শাকিব খান সম্প্রতি যুক্তরাষ্ট্রে গেছেন। তার কিছুদিন আগেই সেখানে গিয়েছেন নায়িকা পূজা চেরি। বর্তমানে দেশের বেশ ক’জন তারকাই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। শাকিব খানের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছেন পূজা চেরি। ‘গলুই’- নামের সেই ছবি করতে গিয়েই আলোচনায় আসে সেই জুটি। তাদের প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। এদিকে যুক্তরাষ্ট্রে বেশ সুন্দর সময় কাটাচ্ছেন পূজা।  সেখানকার বিভিন্ন স্থানে ঘুরছেন, ছবি তুলে সেগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করছেন। সেসব ছবিতে অবশ্য একাই দেখা গেছে তাকে। পূজা সেখানে থাকবেন আরও বেশ কিছুদিন।

যুক্তরাষ্ট্রের একাধিক অনুষ্ঠানেও অংশ নেবেন এ তারকা।

তারপর ফিরেই কাজ করবেন নতুন ছবির। এরইমধ্যে ‘লিপস্টিক’- নামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সেই ছবিতে তার নায়ক আদর আজাদ। এদিকে নিজের প্রেমের গুঞ্জন বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে পূজা বলেন, প্রেমের গুঞ্জনের কথা বললে তো কাজ না করে বাসায় বসে থালাবাসন মাজা উচিত। কিন্তু কাজ তো করতে হবে। আমি তো সবার সঙ্গে কাজ করেছি। কলকাতার আদ্রিতের সঙ্গে যেমন কাজ করেছি, তেমনি দেশের শাকিব খান, সিয়াম, রোশানের সঙ্গেও কাজ করেছি। আর এখন আদর আজাদের সঙ্গেও কাজ করছি। 

যখনই যার সঙ্গে কাজ করেছি, সবার সঙ্গে প্রেমের গুঞ্জন হয়েছে। আর সবার সঙ্গেই যদি প্রেমের গুঞ্জন হয়, তাহলে তো ভালো। তার মানে আমরা পর্দায় ভালো কাজ করছি। তিনি বলেন, আমি সব সময় বলি, এখনো বলছি, আমি মিডিয়ার কোনো মানুষকে বিয়ে করবো না। আর যখন বিয়ে করবো, তারপর থেকে আমাকে ক্যামেরার সামনে দেখা যাবে না। এটা সব সময় বলি। ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিয়ে তবেই বিয়ে করে চলচ্চিত্রকে বিদায় জানাবো।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST