1. shahajahanbabu@gmail.com : admin :
জীবনে এ পর্যন্ত এসেছি নিজের পরিশ্রমে মিথিলা - Pundro TV
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন



জীবনে এ পর্যন্ত এসেছি নিজের পরিশ্রমে মিথিলা

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

অভিনেত্রী রাফিয়াদ রশিদ মিথিলা। দুই বাংলায় শোবিজ জগতে তার রয়েছে ভালো গ্রহণযোগ্যতা। ‘মায়া’ সিনেমার মাধ্যমে টলিউডে মুখ্য চরিত্রে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। ৭ই জুলাই মুক্তি পাবে সিনেমাটি। শেক্সপিয়ারের ম্যাকবেথে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি নির্মাণ করেছেন রাজর্ষি দে। ২০১৯ সালের শেষ দিকে চলচ্চিত্র নির্মাতা সৃজিতকে বিয়ে করেন মিথিলা। গত ৪ বছরে ঢাকা ও কলকাতার কয়েকটি সিনেমায় কাজ করেছেন। কিন্তু সৃজিতের কোনো সিনেমায় এখন পর্যন্ত তাকে দেখা যায়নি। গতবছর কলকাতার নির্মাতা শৌভিক কুণ্ডুর পরিচালনায় ‘আয় খুকু আয়’ সিনেমায় ক্যামিও চরিত্রে কাজ করেছেন। মিথিলা অভিনীত ‘নীতিশাস্ত্র’ সিনেমাটি কলকাতার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয়।

কিন্তু কাজ পাওয়ার জন্য স্বামীর কাছে তিনি কখনোই ধরনা দেন না।

নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী এই মিথিলা। অভিনেত্রী বলেন, আমার দৃঢ় বিশ্বাস যোগ্যতা থাকলে কাজের প্রস্তাব এমনিতেই আসবে। কখনো সৃজিতকে ওর ছবিতে নেয়া কিংবা আমার হয়ে কাউকে সুপারিশ করতে বলবোই না। জীবনে এ পর্যন্ত এসেছি নিজের পরিশ্রমে এবং নিজের যোগ্যতায়। তাই আমি যোগ্য হলে আমার কাছে কাজের প্রস্তাব আসবে। তাছাড়া একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করেন মিথিলা। চাকরি তার প্রধান গুরুত্বের জায়গা। চাকরির জন্য তিনি অনেক সময় বহু কাজের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST