1. shahajahanbabu@gmail.com : admin :
“আপনার বউ আছে, বাচ্চা আছে… এসব ফাজলামি দিয়ে সংসারজীবন চলে না“ - Pundro TV
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন



“আপনার বউ আছে, বাচ্চা আছে… এসব ফাজলামি দিয়ে সংসারজীবন চলে না“

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

চলমান রাজ-সুনেরাহ-পরীমনি বিতর্ক নিয়ে একটার পর একটা কাণ্ড ঘটছেই। অভিযোগের পাল্টা জবাব দিতে যেন সিদ্ধহস্ত নায়িকা পরীমনি।

পরীমনি বলেন, নিশ্চয়ই সবার একটা প্রাইভেট টাইম দরকার। নিজস্ব টাইম দরকার, কাজের টাইম দরকার। সেটি আপনার বাসায় হচ্ছে না? কেউ ডিস্টার্ব করছে আপনাকে? আপনি তো আলাদাই থাকেন, আপনার আলাদা রুম— সব কিছু আলাদা। তা হলে বাইরে কীসের আলাদা টাইম?

সম্পর্ক ভেঙে যাওয়ার পেছনে তৃতীয় পক্ষ কাজ করছে কিনা এমন প্রশ্নের উত্তরে পরীমনি বলেন, এগুলো তো সবার চোখের সামনেই হচ্ছে। আমি আর নতুন করে কী বলব? এত ব্লেইম-গেম আমার ভালো লাগছে না, আমি এটা থেকে পরিত্রাণ চাই। এসব কাঁদা ছোড়াছুড়িতে আমার বাচ্চাটার জন্য ক্ষতি হচ্ছে। আমি আমার বাচ্চার বাবাকে বলব, সে যেন এটা মনে রাখে। আর সে যে বলে বেড়ায়, সে তার বাচ্চার মাকে সম্মান করে, এটা আমি বাস্তবে দেখতে চাই। সে যেন কাজে প্রমাণ দেয় যে, আমি তার বাচ্চার মা। সে আমাকে অনেক রেসপেক্ট করে।

বিচ্ছেদ কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে কিনা এমন প্রশ্নের উত্তরে এ নায়িকা বলেন, আমার কাছে বড় গিফট হলো আমার সন্তান। ও যদি আমার চারপাশে থাকে, আমার চোখের সামনে থাকে, মনে হয় পৃথিবী এমনিতেই সুন্দর হয়ে যাবে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST