1. shahajahanbabu@gmail.com : admin :
বাবা মামলা করলেন সন্তানের বিরুদ্ধে ভরণপোষণের জন্য - Pundro TV
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন



বাবা মামলা করলেন সন্তানের বিরুদ্ধে ভরণপোষণের জন্য

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

৬৫ বছরের বৃদ্ধ রাজা মিয়া। ভোলার লালমোহন পৌরসভার ৬নং ওয়ার্ডের হাসপাতাল গেইট এলাকার বাসিন্ধা তিনি। তার দুই ছেলে জসিম ও রুবেল। দুই ছেলেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। খুব ভালো অবস্থানে রয়েছেন তারা। ছেলেরা ভালো থাকলেও গত ৮ বছর কোন খোঁজ খবর নিচ্ছেন না বাবার। দেন না ভরণপোষণও।

বয়সের ভার আর শারীরিক অসুস্থতার জন্য ছেলেরা খোঁজ খবর না নেয়ার কারণে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাকে। রাজা মিয়া কোনো উপায় না পেয়ে লালমোহন থানায় এসে ভরণপোষণের দাবিতে দুই ছেলের বিরুদ্ধে মামলা করেন।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমানের কাছে এসে বৃদ্ধ রাজা মিয়া তার ছেলে জসিম ও রুবেলের বিরুদ্ধে ভরণপোষণের দাবি তুলে মামলা করেন বৃদ্ধ।

তার অভিযোগ, তার দুই ছেলে প্রতিষ্ঠিত হয়েও বিগত ৮ বছর ধরে তার কোনো রকমের খোঁজ-খবর নেননি। বয়সের ভার আর শারীরিক অসুস্থতার জন্য ছেলেদের এমন কাণ্ডে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাকে। এজন্য কোনো উপায় না পেয়ে থানায় এসে ভরণপোষণের দাবিতে দুই ছেলের বিরুদ্ধে মামলা করেন তিনি। প্রশাসন তাকে ন্যায্য বিচার পাইয়ে দিবে বলে আশাবাদী বৃদ্ধ রাজা মিয়া।

ওসি মাহবুবুর রহমান বলেন, অন্য কেউ যদি রাজা মিয়ার সন্তানদের মতো তাদের পিতা-মাতার সঙ্গে এ ধরনের আচরণ করে, অভিযোগ পেলে তাদের বিরুদ্ধেও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST