1. shahajahanbabu@gmail.com : admin :
রোদে ত্বক পুড়ে যাচ্ছে? জেনে নিন কফি-মধুর ফেসপ্যাকের উপকারিতা - Pundro TV
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন



রোদে ত্বক পুড়ে যাচ্ছে? জেনে নিন কফি-মধুর ফেসপ্যাকের উপকারিতা

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

ত্বকের যত্নে প্রাকৃতিক উপাদানের ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। ত্বক ভালো রাখতে অনেকেই ভরসা রাখছেন ঘরোয়া ফেসপ্যাকে। ঘরে বানানো বিভিন্ন ফেসপ্যাকের মধ্যে কফি-মধুর ফেসপ্যাক অন্যতম। এই দুই উপাদান একসঙ্গে মিশিয়ে তৈরি ফেসপ্যাক ত্বকের জন্য হতে পারে দারুণ উপকারী। নিয়মিত ব্যবহার করলে ত্বক পরিষ্কার, উজ্জ্বল ও কোমল রাখতে সাহায্য করে এই প্রাকৃতিক প্যাক। চলুন জেনে নেওয়া যাক কফি-মধুর ফেসপ্যাক ব্যবহারের উপকারিতা-

ত্বকের মৃত কোষ দূর করে

কফি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে। এটি ত্বকের ওপর জমে থাকা মৃত কোষ দূর করতে সাহায্য করে। ফলে ত্বক আরও সতেজ ও প্রাণবন্ত দেখায়।

প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়ায়

কফিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্লান্তভাব কমাতে সাহায্য করে। অন্যদিকে মধু ত্বককে ময়েশ্চারাইজ করে উজ্জ্বলতা বাড়ায়।

ব্রণ ও দাগ কমাতে সহায়ক

মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ত্বকের জীবাণু দূর করতে সাহায্য করে। এতে ব্রণ কমতে পারে এবং ব্রণের দাগও হালকা হতে পারে।

ত্বক কোমল রাখে

শুষ্ক ত্বকের জন্য মধু খুবই উপকারী। এটি ত্বকের আর্দ্রতা ধরে রেখে ত্বককে নরম ও মসৃণ রাখে।

চোখের নিচের ফোলাভাব কমাতে সাহায্য করে

কফিতে থাকা ক্যাফেইন ত্বকের ফোলাভাব কমাতে সহায়ক হতে পারে। তাই চোখের নিচে ক্লান্তভাব বা হালকা ফোলা ভাব কমাতেও এই প্যাক উপকারী।

যেভাবে তৈরি করবেন ফেসপ্যাক

এক চা চামচ কফি গুঁড়া ও এক চা চামচ খাঁটি মধু ভালোভাবে মিশিয়ে নিন। চাইলে কয়েক ফোঁটা গোলাপজলও যোগ করতে পারেন।

ব্যবহারের নিয়ম

মুখ পরিষ্কার করে প্যাকটি পুরো মুখে লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুই বার ব্যবহার করলেই ভালো ফল পাওয়া যেতে পারে।

তবে যাদের ত্বক সংবেদনশীল, তারা ব্যবহারের আগে হাতে অল্প করে পরীক্ষা করে নেওয়া ভালো। ত্বকে জ্বালা বা অ্যালার্জি হলে ব্যবহার বন্ধ করুন।

বিডি-প্রতিদিন/টিএ

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST