1. shahajahanbabu@gmail.com : admin :
রাশমিকার বিয়েতে জাপানি নৈশভোজ - Pundro TV
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন



রাশমিকার বিয়েতে জাপানি নৈশভোজ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

বিনোদন দুনিয়ায় তারকাদের বিয়ে মানেই আড়ম্বর, কৌতূহল আর আলোচনার ঝড়। তবে বিজয় ও রাশমিকার প্রাক-বিবাহ মুহূর্তগুলোতে যে বিষয়টি সবচেয়ে বেশি ধরা পড়েছে তা হলো – সহজ, বন্ধুত্বপূর্ণ এক আবহ। পুলে ভলিবল খেলা থেকে শুরু করে রুচিশীল ডিনার- সবকিছুতেই আছে ব্যক্তিগত স্পর্শ। ২৬ ফেব্রুয়ারি রাজকীয় আয়োজনে গাঁটছড়া বাঁধতে চলেছেন এই জুটি। ‘বিরোশ’-এর বিয়ের অপেক্ষায় এখন শুধু তাদের পরিবার-বন্ধু নন, দক্ষিণী সিনেমাপ্রেমীরাও।

সোনালি আলোয় সাজানো দীর্ঘ ডাইনিং টেবিল, গোলাপি লিলি ও সবুজ হাইড্রেনজায় সজ্জিত ফুলের তোড়া, পাশে সবুজ আপেল-আঙুরের নান্দনিক বিন্যাস -সব মিলিয়ে এক পরিমিত রুচির আয়োজন। বিশেষভাবে ছাপানো মেন্যু কার্ডে ইঙ্গিত মিলল, অতিথিদের জন্য রাখা হয়েছে জাপানি নৈশভোজ। এমনকি ন্যাপকিনেও সূচিকর্মে লেখা ‘বিরোশ’- ভক্তদের দেওয়া নামকে বিয়ের আনুষ্ঠানিক পরিচয়ে জায়গা দেওয়ার এক আবেগঘন স্বীকৃতি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST