1. shahajahanbabu@gmail.com : admin :
আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ বাংলাদেশের - Pundro TV
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন



আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ বাংলাদেশের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউএইর রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামুদি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই অনুরোধ জানান।

বৈঠকে রাষ্ট্রদূত নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন। উভয় পক্ষ দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও কৌশলগত অংশীদারিত্ব জোরদারে আগ্রহ পুনর্ব্যক্ত করেন। বিশেষ করে ব্যাপক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) ত্বরান্বিত করা এবং বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো ও পিপিপি প্রকল্পে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়

পররাষ্ট্রমন্ত্রী ‘সবার আগে বাংলাদেশ’ নীতির আলোকে দ্বিপাক্ষিক সম্পর্ককে বিস্তৃত কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি প্রায় ১২ লাখ প্রবাসী বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় ইউএই সরকারের প্রশংসা করেন।

এ ছাড়া রাষ্ট্রদূত আলহামুদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিমন্ত্রী বিদ্যমান দ্বিপাক্ষিক কাঠামো কাজে লাগিয়ে নিয়মিত বৈঠক আয়োজন, পারস্পরিক সুবিধার ক্ষেত্র চিহ্নিত করা এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর জোর দেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST