1. shahajahanbabu@gmail.com : admin :
কার বিরহে বিলীন প্রভা! - Pundro TV
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন



কার বিরহে বিলীন প্রভা!

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

তোমারি বিরহে রহিব বিলীন নামে নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। তিন মাসেরও বেশি সময় অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। কিন্তু তাই বলে অভিনয়কে বিদায় জানাননি তিনি।

এ নাটকে অভিনয় প্রসঙ্গে প্রভা বলেন, ‘আমি মাঝে মাঝে কাজে বিরতি নেই একান্তই নিজের মতো করে সময় কাটানোর জন্য। যেন ফিরে এসে আরও মন দিয়ে কাজ করতে পারি। আর রানা ভাই ও সুব্রত দাদার সঙ্গে সম্পর্কটা আসলে দীর্ঘদিনের। এ টিমটি আমার কাছে পারিবারিক একটি টিম। যারা আমাকে বুঝতে পারে। যে কারণে এ নাটকে কাজ করা। তা ছাড়া জহির করিম ভাইয়ের লেখা গল্প আমার কাছে ভালোলাগার। সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে, এ কাজটি করা যেতে পারে। কারণ এর গল্পটাই দর্শককে নাটকটি দেখতে আগ্রহী করে তুলবে।

এতে বেলা নামে একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে প্রভাকে। তার বিপরীতে রয়েছেন অভিনেতা জাহের আলভী। নাটকটি শিগগির একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST