1. shahajahanbabu@gmail.com : admin :
শ্রম খাতে অগ্রগতি পর্যালোচনা করতে আসছে ইইউ দল - Pundro TV
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন



শ্রম খাতে অগ্রগতি পর্যালোচনা করতে আসছে ইইউ দল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

শ্রম খাতের উন্নয়নে জাতীয় কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশের কতটা অগ্রগতি হলো, তা দেখতে আজ রোববার ঢাকায় আসছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল। এ দলে ছয় সদস্য থাকবেন বলে জানা গেছে। তাদের পাঁচ দিন বাংলাদেশে অবস্থান করার কথা রয়েছে।

দেশে তৈরি পোশাক শিল্প খাতে যখন ন্যূনতম মজুরি ও শ্রমিকদের নানা দাবি-দাওয়া নিয়ে আন্দোলন চলছে, তখনই ঢাকায় আসছে ইইউর প্রতিনিধিদল। তাই সফরে প্রতিনিধিদলের বৈঠকগুলোতে শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রসঙ্গটি আলোচনায় থাকবে ধারণা করা হচ্ছে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন ইইউর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপব্যবস্থাপনা পরিচালক পাওলা প্যাম্পালোনি।

জানা গেছে, প্রতিনিধিদলটি আগামী ১৫ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব তপন কান্তি ঘোষের সঙ্গে বৈঠক করবে।

আইনমন্ত্রী আনিসুল হক, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং শ্রম প্রতিমন্ত্রী ম–ন্নুজান সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করারও কথা রয়েছে প্রতিনিধিদলটির। এছাড়া প্রতিনিধিদলটি ঢাকায় কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন ও শ্রমিক নেতাদের সঙ্গে আলাপ করার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST