1. shahajahanbabu@gmail.com : admin :
সড়কে ‘চাঁদা জাতীয়করণ’ হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের - Pundro TV
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:৫২ অপরাহ্ন



সড়কে ‘চাঁদা জাতীয়করণ’ হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
সুপ্রভাত ডেস্ক »নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণ করা হলো কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একইসঙ্গে দুর্নীতির লাগাম টানা নিয়ে সরকারের ভূমিকার সমালোচনা করে তিনি বলেছেন, সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, তার ব্যাকরণ বোঝা যাচ্ছে না।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

স্ট্যাটাসে জামায়াত আমির প্রশ্ন রেখে বলেন, তাহলে কি নবগঠিত সরকারের সড়ক ও সেতুমন্ত্রীর মাধ্যমে চাঁদাকে জাতীয়করণ ঘোষণা দেওয়া হলো? তাহলে কীভাবে দুর্নীতির টুটি চেপে ধরা হবে? ব্যাকরণ কিছুই বোঝা যাচ্ছে না।

সূচনাতেই বাংলাদেশ কোন দিকে যাচ্ছে?দেশবাসীকে চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, প্রিয় জনগণ, চাঁদার কালো থাবা থেকে বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াইয়ে আপনাদের সঙ্গে আমরা আছি, ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST