1. shahajahanbabu@gmail.com : admin :
এবার সাকিবের রেকর্ড স্পর্শ করলেন পরীমনি - Pundro TV
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন



এবার সাকিবের রেকর্ড স্পর্শ করলেন পরীমনি

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

ক্রিকেটার সাকিব আল হাসান ও পরীমনি দুইজন দুই জগতের তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি অনুসারী বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের। অন্যদিকে বিনোদন অঙ্গনে সর্বোচ্চ অনুসারী পরীমনির। এত দিন সাকিবের ফেসবুক অনুসারী ১৬ মিলিয়ন ছিল, বুধবার থেকে একই পরিমাণ অনুসারী পরীমনিরও।

কয়েক মাস আগে বাংলাদেশিদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে সর্বোচ্চ অনুসারী নিয়ে সবাইকে ছাপিয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ১৬ মিলিয়ন অনুসারী নিয়ে তখন পেছনে ফেলেছিলেন চিত্রনায়িকা পরীমনি ও ক্রিকেটার মুশফিকুর রহিমকে।

১৬ মিলিয়ন, অর্থাৎ ১ কোটি ৬০ লাখ অনুসারীর সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজে কখনো বিনোদনমূলক, কখনো আবার বাণিজ্যিক বিভিন্ন বিজ্ঞাপনের পোস্ট করে তুমুল সাড়া ফেলেন মিস্টার সেভেন্টি ফাইভ। অন্যদিকে পরীমনিও তার বিভিন্ন সময়ের ছবি, অনুভূতি এবং কাজের খবরাখবর প্রকাশ করে পেজটির মধ্য দিয়ে ভক্ত ও অনুসারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে চলছেন।

ফেসবুক অনুসারীদের মধ্যে সাকিব আল হাসান ও পরীমনি পাশাপাশি থাকলেও বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন পরীমনি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST