1. shahajahanbabu@gmail.com : admin :
হাসপাতালে ভর্তি অভিনেত্রী শেহনাজ গিল - Pundro TV
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন



হাসপাতালে ভর্তি অভিনেত্রী শেহনাজ গিল

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউড অভিনেত্রী শেহনাজ গিল। সোমবার মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, শেহনাজ অভিনীত ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমা কয়েক দিন আগে মুক্তি পেয়েছে।

এ সিনেমার প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। প্রচার অনুষ্ঠানে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। মূলত, ফুড পয়জনিং থেকে শেহনাজের পেটে সমস্যা দেখা দেয়। তবে এখন অনেকটা ভালো আছেন তিনি।

শেহনাজ হাসপাতালের বিছানায় শুয়ে ইনস্টাগ্রাম লাইভে নিজের শারীরিক অবস্থা নিয়েও কথা বলেছেন। এ অভিনেত্রী বলেন, ‘প্রত্যেক মানুষের জীবনে সময় আসে-যায়। এটি আমার ক্ষেত্রেও ঘটেছে। এটি আবার আসবে। আমি ভালো ছিলাম না। কিন্তু এখন ভালো আছি। আমি একটি স্যান্ডউইচ খেয়েছিলাম, যা ভালো ছিল না। আর তা থেকে আমার ফুড পয়জনিং হয়।’

কমেডির মোড়কে সাজানো হয়েছে ‘থ্যাঙ্ক ইউ ফর কামিং’ সিনেমার গল্প।  এতে রুশি চরিত্রে অভিনয় করেছেন শেহনাজ। সিনেমাটিতে বিশেষ চরিত্রে দেখা যায় অনিল কাপুরকে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন— ডলি সিং, কুশা কপিলা, শিবাণী বেদি, নাতাশা রাস্তোগি, করন কুন্দ্রা প্রমুখ। গত ৬ অক্টোবর মুক্তি পায় সিনেমাটি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST