1. shahajahanbabu@gmail.com : admin :
কড়া নিরাপত্তায় হয়ে গেল রাঘব-পরিণীতির বিয়ে - Pundro TV
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১:০৯ অপরাহ্ন



কড়া নিরাপত্তায় হয়ে গেল রাঘব-পরিণীতির বিয়ে

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন রাঘব চাড্ডা আর পরিণীতি চোপড়া। এক নতুন সম্পর্কের পথে এই জুটি। এখন তাঁরা একসঙ্গে হয়ে উঠেছেন ‘রাঘনীতি’। সামাজিক যোগাযোগমাধ্যমে এটা লিখেই শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে।

গতকাল রোববার উদয়পুরের লেক প্যালেসে গাঁটছড়া বাঁধলেন আম আদমি পার্টির সংসদ সদস্য রাঘব চাড্ডা আর বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। বন্ধু, প্রেমিক থেকে এখন তাঁরা দম্পতি।

ঐতিহাসিক শহর সাক্ষী হলো এক রাজকীয় বিয়ের। তবে ঘোড়া বা হাতিতে নয়, নৌকায় চেপে রাঘব এসেছিলেন কনের কাছে। বরযাত্রীদের নৌকাবিহারের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বর ও বরযাত্রীদের পাঞ্জাবি আর রাজস্থানি সংস্কৃতি অনুযায়ী স্বাগত জানানো হয়েছিল লীলা প্যালেসে।

তখন সূর্য অস্তমিত, সূর্যকে সাক্ষী রেখে পাঞ্জাবি রীতি অনুযায়ী চিরবন্ধনে আবদ্ধ হয়েছেন রাঘব আর পরিণীতি। কনেরূপে পরিণীতি এদিন হয়ে উঠেছিলেন স্বপ্নের ‘পরি’। পোশাকের সঙ্গে মানানসই হিরের অলংকারে আরও ঝলমল করছিলেন এই বলিউড নায়িকা। বিয়ের অনুষ্ঠানের পর পুরো লীলা প্যালেসের আনাচকানাচ গুঞ্জরিত হয়েছিল ধড়কন ছবির গান ‘দুলহে কা সেহরা’। আর পরিণীতির বিদায়বেলায় লীলা প্যালেসের অন্দর থেকে ভেসে আসছিল ‘অ্যায় কবিরা’ গানটি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST