1. shahajahanbabu@gmail.com : admin :
শাকিব খানের সাথে মায়া সিনেমাটি করছেন না পূজা - Pundro TV
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন



শাকিব খানের সাথে মায়া সিনেমাটি করছেন না পূজা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩

সরকারি অনুদান পাওয়া শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা ‘মায়া’। শুরুতে জানা যায়, এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন পূজা চেরি। আর এটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। তবে ‘মায়া’য় শাকিবের বিপরীতে অভিনয় করবেন না বলে সাফ জানিয়ে দিলেন পূজা।

তার ভাষ্য, ‘আমি মায়া সিনেমাটি করছি না। আমার কাছে সহশিল্পীর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ গল্প।’

গত বছর জুলাইয়ে ‘মায়া’র সঙ্গে পূজার যুক্ত হওয়ার খবরটি জানান ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব। সে সময় শাকিব-পূজার ‘গলুই’ সিনেমাটি ছিল বেশ আলোচনায়। পাশাপাশি এই জুটিকে নিয়ে নানা গুঞ্জনও চলছিল শোবিজে।

অবশেষে পূজার পক্ষ থেকে পরিষ্কার করা হলো তিনি আর শাকিব খানের সঙ্গে নেই। নায়ক হিসেবে তার কাছে গল্পই বেশি গুরুত্বপূর্ণ আর সে কারণেই শাকিবের থেকে মুখ ফিরিয়ে নিলেন পূজা।

পূজা বলেন, ‘মায়া সিনেমা নিয়ে আমার সঙ্গে কোন প্রকার চুক্তি হয় নাই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সঙ্গে কথা বলেছিল। কিন্তু, আমি “মায়া” সিনেমাটি করছি না। যদি গল্প পছন্দ হয় তবে আমি অবশ্যই অভিনয় করব, আমার কাছে সহশিল্পীর চেয়ে গল্প বেশি গুরুত্বপূর্ণ।’

এদিকে সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে পূজার যে দূরত্ব ছিল, তা আর নেই। ক’দিন আগেই জাজে কাছে ক্ষমা চেয়ে আবারও প্রতিষ্ঠানটির হয়ে কাজ করার ইচ্ছে জানিয়েছেন পূজা। আর জাজের পক্ষ থেকেও জানানো হয়, তারা এই চিত্রনায়িকাকে ক্ষমা করে দিয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST