1. shahajahanbabu@gmail.com : admin :
সাইকেল থেকে পড়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন কাজল, এরপর... - Pundro TV
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন



সাইকেল থেকে পড়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন কাজল, এরপর…

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২ জুলাই, ২০২৫

সম্প্রতি বলিউড অভিনেত্রী কাজলকে দেখা যায় নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খানের সঙ্গে আড্ডায়। সেখানে তিনি ‘কুচ কুচ হোতা হ্যায়’ সিনেমার শুটিং চলাকালীন ঘটনার স্মৃতিচারণা করেন। এ সিনেমার শুটিংয়ে কাজল দুর্ঘটনায় পড়েন। তিনি সাইকেল চালাতে গিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এ কারণে তিনি কিছু সময়ের জন্য স্মৃতি হারিয়ে ফেলেন। সে সময় পরিচালক করণ জোহর ও কাজলের সহ-অভিনেতা শাহরুখ খান ভয় পেয়ে যান। তবে ভয় পেলেও মজা করতে ছাড়েননি করণ। আর কাজল সে কথাই তুলে ধরেছেন ফারাহ খানের শোতে।
ফারাহ কাজলকে বলেন, “‘কুছ কুছ হোতা হ্যায়” সিনেমার সময় তুমি সাইকেল থেকে পড়ে যাও। যখন তোমার জ্ঞান ফেরে, তখন আমরা খেয়াল করি, তুমি কিছু মনে করতে পারছ না। কাউকে চিনতেও পারনি। আমার মনে হয়, তুমি আসলে করণকে ভুলে যাওয়ার জন্য এটা করেছিলে।’

ফারাহর কথায় কাজল হেসে ওঠেন। তিনি বলেন, ‘আসলে করণই চেয়েছিল আমি স্মৃতি হারাই। যেন সে আমাকে বোঝাতে পারে, আমি একজন ব্যাকগ্রাউন্ড ড্যান্সার!’

তারপর এ সিনেমার সহ-অভিনেতা শাখরুখের প্রসঙ্গে কাজল বলেন, ‘আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছিল, আর তখন শাখরুখ আমাকে ওষুধ খাওয়াতে চাচ্ছিল। আর আমি বারবার বলছিলাম, আমি ওষুধ খেতে চাই না। তারপর তিন ঘণ্টা পর হঠাৎ সব মনে পড়ে গেল। মাথায় ব্যথাও ছিল না। আমি একদম ঠিক হয়ে গেলাম। আমি তখনো বুঝতে পারনি, আমার এতক্ষণ কোনো স্মৃতি ছিল না। আমি যখন শাহরুখকে বললাম, আমি একদম ঠিক আছি, শাহরুখ তখন বলল, “ইডিয়ট, তুমি ট্যাবলেট খেয়েছিলে বলেই সুস্থ হয়ে উঠেছ।”’
এ ঘটনা প্রসঙ্গে কাজল ‘ম্যাশেবল ইন্ডিয়া’কে দেওয়া আরেকটি সাক্ষাৎকারে জানান, ‘এ ঘটনার সময় আমি করণ-শাহরুখ কাউকেই চিনতে পারছিলাম না। আমি কাঁদতে কাঁদতে তাদের দিকে তাকিয়ে বলছিলাম, তোমরা কে? আমি কোথায়? আমাকে বাড়ি নিয়ে চলো!
‘এ ঘটনায় তাঁরা দুজন একেবারে ঘাবড়ে যায়। কারণ, সে সময় বাড়ি ফেরা ছিল প্রায় অসম্ভব। আমরা তখন মরিশাসে শুটিং করছিলাম।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ফারাহ খানও কাজলের সঙ্গে মজা করতে ছাড়েন না। তিনি বলেন, ‘আগে প্রযোজকেরা বলত, যদি নায়িকা শুটিংয়ের সময় পড়ে যায়, তাহলে সিনেমা হিট হবে! কাজল তো প্রায় সব ছবিতেই পড়ে যেত। তাই শুটিং শেষে আমরা স্বস্তির নিশ্বাস ফেলতাম। ভাবতাম, যাক, ছবি এবার হিট হবে!’

‘কাল হো না হো’র শুটিংয়ের কথা মনে করে ফারাহ আরও বলেন, ‘শুটিংয়ে প্রীতি জিনতা ব্রিজে দাঁড়িয়ে শট দিচ্ছিল, হঠাৎ সে পড়ে গেল। আমরা তখন ভাবলাম, এ তো শুভ লক্ষণ! সিনেমা নিশ্চয়ই হিট হবে।’
ফারাহ মজা করে আরও বলেন, ‘মাঝেমধ্যে আমি নিজেই অভিনেতাদের হালকা করে ধাক্কা দিই, যেন ওরা একটু পড়ে যায়।’
উল্লেখ্য, ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাল হো না হো’—দুটি সিনেমাই বলিউডের তুমুল জনপ্রিয় ও ব্যবসাসফল ছিল। নব্বইয়ের দশকে করণ জোহর পরিচালিত ‘কুচ কুচ হোতা হ্যায়’ ১০০ কোটির বেশি আয় করে। সিনেমাটি আটটি ফিল্মফেয়ার পুরস্কারও জিতে নেয়। ‘কাল হো না হো’র পরিচালক নিখিল আদবানি, প্রযোজক হিসেবে ছিলেন করণ জোহর। এ সিনেমা ৮৫ কোটি রুপির বেশি আয় করে, সেই সঙ্গে দুটি জাতীয় পুরস্কার ও আটটি ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST