1. shahajahanbabu@gmail.com : admin :
ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়া প্রসঙ্গে যা বললেন ড. ইউনূস - Pundro TV
সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন



ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়া প্রসঙ্গে যা বললেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ জুন, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চার দিনের সফরে সোমবার (৯ জুন) যুক্তরাজ্যে গিয়েছিলেন। তার সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছিল যুক্তরাজ্য। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি, যা নিয়ে কূটনৈতিক ও রাজনৈতিক মহলে হচ্ছে নানা আলোচনা।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়া প্রসঙ্গে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির সঙ্গে খোলামেলা কথা বলেছেন ড. ইউনূস।

বিবিসির সাংবাদিক রাজিনি বৈদ্যনাথনের প্রশ্নের জবাবে ড. ইউনূস জানান, তিনি স্টারমারের সঙ্গে সাক্ষাতে আগ্রহী ছিলেন। তবে এটি না হওয়াকে হতাশার চোখে দেখছেন না। বরং এটি একটি নতুন সুযোগ তৈরি করেছে বলে মনে করেন।

তিনি বলেন, হয়তো তিনি (স্টারমার) ব্যস্ত ছিলেন বা অন্য কোনো কারণে দেখা করা সম্ভব হয়নি। তবে এতে করে আমার জন্য একটা বড় সুযোগও তৈরি হয়েছে। এখন যেহেতু তিনি ব্যস্ত, আমি তাকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানাচ্ছি। আমরা একসঙ্গে সময় কাটাতে পারব, যা ঘটছে তা দেখাতে পারব এবং তিনি পুরো পরিস্থিতি উপলব্ধি করতে পারবেন। এটা ইতিহাসের একটি বিশেষ মুহূর্ত, যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একভাবে বললে, আমরা অতীতকে পেছনে ফেলে এক নতুন ভবিষ্যতের সূচনা করছি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST