1. shahajahanbabu@gmail.com : admin :
হাইকোর্টের রায় বহাল : সামিয়া রহমানের পদাবনতি অবৈধ - Pundro TV
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন



হাইকোর্টের রায় বহাল : সামিয়া রহমানের পদাবনতি অবৈধ

অনলাইন ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ২৬ মে, ২০২৪

গবেষণা জালিয়াতির ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সামিয়া রহমানের পদাবনতির আদেশ অবৈধ বলে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রবিবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বেঞ্চ ঢাবির আপিল অকার্যকর বলে খারিজ করে দেন।

গত বছরের ৪ আগস্ট বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সামিয়া রহমানের পদাবনতির আদেশ অবৈধ ঘোষণা করেন। সেই সঙ্গে তাকে সব সুযোগ-সুবিধাসহ পদ ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST