1. shahajahanbabu@gmail.com : admin :
‘মিস ইউনিভার্স ২০২৩’-এর মুকুট শেনিসের মাথায় - Pundro TV
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন



‘মিস ইউনিভার্স ২০২৩’-এর মুকুট শেনিসের মাথায়

বিনোদন ডেস্ক:
  • প্রকাশিতঃ রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

সব জল্পনার অবসান ঘটিয়ে মিস ইউনিভার্স ২০২৩’-এর মুকুট উঠলো নিকারাগুয়ার তরুণী শেনিস পালাসিওর মাথায়। মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের রাজধানী সান সালভাদরে অনুষ্ঠিত হয়েছে এ বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতা। স্থানীয় সময় শনিবার (১৮ নভেম্বর) প্রতিযোগিতার  ফাইনালে পালাসিওকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রথম নিকারাগুয়ান নারী হিসেবে এই তরুণী মিস ইউনিভার্স জিতেছেন। তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল। প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছেন অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন। আর প্রথম রানার আপ হন থাইল্যান্ডের অ্যান্তোনিয়া পোরসিল্ড। এবার ৭২তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ৮৪টি দেশ এবং অঞ্চলের প্রতিযোগীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST