1. shahajahanbabu@gmail.com : admin :
মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক - Pundro TV
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৯ অপরাহ্ন



মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ২৬ জুলাই, ২০২৩

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির একটি প্রতিনিধি দল। রাজধানীর গুলশানের আমেরিকান ক্লাবে আজ বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা ৫০ মিনিট পর্যন্ত এ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি দলটি।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST