1. shahajahanbabu@gmail.com : admin :
সিরাজগঞ্জে পর্ণোগ্রাফি মামলায় ২ জন আসামীকে আটক - Pundro TV
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন



সিরাজগঞ্জে পর্ণোগ্রাফি মামলায় ২ জন আসামীকে আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ রবিবার, ৯ জুলাই, ২০২৩

৯ জুলাই ২০২৩ দুপুর ২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন দত্তকুশা উত্তরপাড়া গ্রামস্থ মের্সাস তন্ময় ব্রিকস্ ফিল্ড এর ভিতর হতে পর্ণোগ্রাফি মামলার এজাহারনামীয় আসামীরা হলো : সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার দত্তকুশা এলাকার মোঃ আব্দুল মজিদের ছেলে মোঃ মোস্তাকিন হোসেন  (১৯) এবং সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার দত্তকুশা এলাকার মোঃ আব্দুল হানিফ আকন্দের ছেলে মোঃ আব্দুর রহিম (১৯) আসামীদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ ধারায় মামলা করা হয়েছে।

আসামী মোঃ আঃ রহিম ও মোত্তাকিম মিলে ভিকটিম মোছাঃ মরিয়ম আক্তার (২২)কে অনেক দিন যাবৎ বিভিন্ন রকমের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। তারা ভিকটিমকে যখন তখন কু-প্রস্তাব দিতে থাকত এবং তাদের কথায় রাজি না হলে প্রাণে মেরে ফেলার হুমকি দিত। পরবর্তীতে তারা সুযোগ বুঝে ভিকটিমের অর্ধলগ্ন ছবি ও ধর্ষণের চেষ্টার দৃশ্যের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে। মোবাইলে ধারণকৃত ভিডিও ফুটেজের জের ধরে ভিকটিমকে ২০ হাজার  টাকা এবং শারিরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়। ধারণকৃত ভিডিও ফুটেজ বিভিন্ন প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং তাদের অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করার হুমকি প্রদান করলে ভিকটিম বাদী হয়ে সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

 

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST