1. shahajahanbabu@gmail.com : admin :
সিরাজগঞ্জে ২ জন নারী মাদক ব্যবসায়ী আটক - Pundro TV
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন



সিরাজগঞ্জে ২ জন নারী মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ বুধবার, ১৪ জুন, ২০২৩

১৩ই জুন রাত ৩টা  ৪০ মিনিটে সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন রহমতগঞ্জ, কাঠেরপুল চৌরাস্তার ইসলামী ব্যাংকের সামনে অপর পাশে পাকা রাস্তার উপর একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে নেশাজাতীয় ৯ নয়শত ৭৮ পিচ বুপ্রেনরফিন ইনজেকশনসহ ২ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাদের সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করে

গ্রেফতারকৃত আসামীরা হলো-দিনাজপুর জেলারে হাকিমপুর থানার সাং-মংলাপাড়া গ্রামের মোঃ আঃ করিম এর স্ত্রী  মোছাঃ পারুল (৫৩) একি থানার সাং-খাসুরিয়া গ্রামের মোঃ আঃ সাত্তার এর স্ত্রী  মোছাঃ আমেনা খাতুন (৫১)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ সহ বিভিন্ন জেলায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলার দায়ের করত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST