1. shahajahanbabu@gmail.com : admin :
বগুড়ায় বোর্ডিয়ে অনৈতিক কাজ করায় ৩ নারীসহ ৬ জন গ্রেফতার - Pundro TV
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন



বগুড়ায় বোর্ডিয়ে অনৈতিক কাজ করায় ৩ নারীসহ ৬ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

বগুড়ায় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে একটি বোর্ডিং থেকে ৬ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ৩ জন নারী ও ৩ জন পুরুষ।

বুধবার (৩১ মে) বিকালে শাজাহানপুর উপজেলার ফুলতলায় সিয়াম বোর্ডিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সবাই বগুড়ার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিয়াম বোর্ডিংয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনৈতিক কার্যকলাপের অভিযোগে তিন নারীসহ ছয়জনকে আটক করা হয়েছে। মামলা করে তাদের আদালতে পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST