1. shahajahanbabu@gmail.com : admin :
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের - Pundro TV
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন



সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৯ মে, ২০২৩

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

নিহত কামরুলের বাড়ি মাদারগঞ্জ-সারিয়াকান্দি সীমfনা সংলগ্ন ছনপঁচা গ্ৰামে। তার বাবার নাম তাছেন মণ্ডল।

স্বজনরা জানান, ৩ বছর আগে জীবিকার তাগিদে কামরুল সৌদি আরবে যায়। সেখানে তিনি প্রাইভেটকার চালাতেন।

সোমবার রাতে রিয়াদ শহরে গাড়ি থেকে নামার সময় পেছন থেকে অপর একটি প্রাইভেটকার কামরুলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

তার লাশ রিয়াদ শহরের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। কামরুলের আকস্মিক মৃত্যুতে স্ত্রী, দুই শিশু সন্তানসহ পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST