1. shahajahanbabu@gmail.com : admin :
ঝিনাইদহে পিকআপের মধ্যে ঢুকে পড়ল ভ্যান, নিহত ৩ - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন



ঝিনাইদহে পিকআপের মধ্যে ঢুকে পড়ল ভ্যান, নিহত ৩

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় ইঞ্জিনচালিত একটি ভ্যান পিকআপের মধ্যে ঢুকে পড়ায় তিনজন নিহত হয়েছেন।

এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। এরমধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার বেলা ১১টার কোর্টচাদপুর থানার কাশিফুর নাম স্থানে এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার ওসি মো. মঈন উদ্দিন।

তিনি জানান, দুর্ঘটনায় পিকআপের মধ্যে ঢুকে পড়ে ইঞ্জিনচালিত ভ্যানটি। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহত ৫ জনকে উদ্ধার করে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়।

সেখান থেকে গুরুতর আহত ৩ জনকে যশোর হাসপাতালে পাঠানো হয়। একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও অপরজন কোটচাঁদপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST