1. shahajahanbabu@gmail.com : admin :
রাজধানীর নিউমার্কেটের আগুন নেভাতে গিয়ে ৭ ফায়ারকর্মী অসুস্থ - Pundro TV
বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৩১ অপরাহ্ন



রাজধানীর নিউমার্কেটের আগুন নেভাতে গিয়ে ৭ ফায়ারকর্মী অসুস্থ

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

রাজধানীর নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে। এতে সাতজন ফায়ার সার্ভিসকর্মী অসুস্থ হয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার।

এদিকে ফায়ারকর্মীদের পাশাপাশি র‍্যাব, পুলিশ, নৌ, বিমানবাহিনী, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ফায়ার সার্ভিসকর্মীদের সহযোগিতা করছেন।

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগে । পরে ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। শুরুতে ১৯টি ইউনিটে কাজ শুরু করলেও পরে সর্বশেষ ৩০টি ইউনিট কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST