1. shahajahanbabu@gmail.com : admin :
নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল - Pundro TV
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন



নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

নতুন সময়সূচি অনুযায়ী চলবে মেট্রোরেল। বুধবার (৫ এপ্রিল) থেকে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে। গত ডিসেম্বরে উদ্বোধনের পর থেকে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছিল।

গত বৃহস্পতিবার (৩০ মার্চ) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে নতুন এ সূচির বিষয়টি জানানো হয়।

ওইদিন সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের সবকয়টি (৯টি) স্টেশন এপ্রিল মাসের মধ্যে চালু হয়ে যাবে। আগামী জুলাই মাস থেকে পুরোদমে মেট্রোরেল চলাচল শুরু হবে। এরপর প্রতিদিন ভোর থেকে মধ্যরাত পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই উড়াল ট্রেন।

তিনি বলেন, যাত্রী চাহিদার কথা বিবেচনা করে দুই ঘণ্টা সময় বৃদ্ধি করা হয়েছে। জুলাই মাস থেকে আগারগাঁও হতে মতিঝিল পর্যন্ত পারফরম্যান্স টেস্ট শুরু হবে মেট্রোরেলের। ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালানোর লক্ষ্যমাত্রা সামনে রেখে পারফরম্যান্স টেস্ট শুরু হচ্ছে।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST