1. shahajahanbabu@gmail.com : admin :
মক্কায় ওমরাহ পালনের যাত্রীদের বাস উল্টে ২০ ওমরাহ যাত্রী নিহত - Pundro TV
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন



মক্কায় ওমরাহ পালনের যাত্রীদের বাস উল্টে ২০ ওমরাহ যাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

সৌদি আরবের মক্কায় ওমরাহ পালনের জন্য যাওয়ার সময় দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে একটি সেতুর রেলিং ভেঙে বাস উল্টে নিচে পড়ে গিয়ে আগুন ধরে যায়।

এতে কমপক্ষে ২০ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। সোমবার সৌদির দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশের আকাবা শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর খালিজ টাইমসের।

রেড ক্রিসেন্ট দলসহ জরুরি সংস্থাগুলোকে দ্রুত দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে ২০১৯ সালের অক্টোবরে মদিনার কাছে এক সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST