1. shahajahanbabu@gmail.com : admin :
অপু বিশ্বাসকে কোল থেকে ফেলে দেওয়া নিয়ে যা বললেন নিরব - Pundro TV
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন



অপু বিশ্বাসকে কোল থেকে ফেলে দেওয়া নিয়ে যা বললেন নিরব

বিনোদন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ১৫ মার্চ, ২০২৩

গানের তালে মঞ্চ মাতাচ্ছিলেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস ও নায়ক নিরব। নাচের শেষের দিকে অপুকে কোলে তোলার চেষ্টা করেন নিরব। এ সময় ধপাস করে দুজনই উলটে পড়ে যান। সঙ্গে সঙ্গে মঞ্চের কয়েকজনের সহযোগিতায় নিজেদের সামলে নিয়ে বাকি পারফরম্যান্স শেষ করেন দুজন।

যদিও অপু ও নিরব সকলকে অনুরোধ করেছিলেন যেন ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করা হয়। তবে সেসময় ফেসবুক লাইভ চলায় সোশ্যালে সেই ভিডিয়োটি চলে আসে। উঠে আসে কিছু ইউটিউব চ্যানেলেও।

নিরবের কোল থেকে অপু বিশ্বাসের পড়ে যাওয়া নিয়ে কেউ কেউ বলেন, অপুর ওজনের কারণেই নাকি সমস্যা হয়েছিল। আর এমন কথায় বিরক্ত বাংলাদেশের নায়ক নিরব। গোটা ঘটনায় মুখ খুলেছেন তিনি। সাফ জানিয়েছেন, অপুর ওজনে কোনও সমস্যা ছিল না, ছিল ওর পোশাকে আর মঞ্চে। বলেন, ‘সাধারণত যেমন স্টেজ থাকে, তেমনটা ছিল না, টাইলসের উপরে নেচেছি, পা পিছলে যাচ্ছিল বারবার। কার্পেট পাতা থাকলে সমস্যা হত না। তাছাড়া স্টেজটা ছোটও ছিল মোট আমরা দুজন আর ৮ জন নৃত্যশিল্পী ছিলেন, সেটাাও ছিল সমস্যার। তার উপর অপুর পোশাকটা ছিল পলিয়েস্টার কাপড়ের তাতে সমস্যা হচ্ছিল।’

নিরব আরও জানান, ‘পড়ে যাওয়ার পর কয়েক সেকেন্ড থেকে আমরা আবারও নেচেছি। অপুকে কোলে নিয়েই নেচেছি। হৃদয়েক আয়না, জল পড়ে পাতা নড়ে, বিয়াইন সাব সহ মোট ৪টি গানে পারফর্ম করেছি।’

সম্প্রতি বাংলাদেশের ‘কয়লা’ বলে একটি ছবির শ্যুটিং শেষ করেছেন নায়ক নিরব। এছাড়া ঈদের আগে পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে এভাবেই অংশ নেবেন বলে জানিয়েছেন। অন্যদিকে অপু বিশ্বাসের সঙ্গে ‘ছায়াবৃক্ষ’ বলে একটি ছবিতে দেখা যাবে তাঁকে।

 

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST