1. shahajahanbabu@gmail.com : admin :
বঙ্গভবনে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ রাষ্ট্রপতি আবদুল হামিদের - Pundro TV
বুধবার, ১৩ মে ২০২৬, ১১:১০ অপরাহ্ন



বঙ্গভবনে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ রাষ্ট্রপতি আবদুল হামিদের

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৩ মার্চ, ২০২৩

রাষ্ট্রপতি হিসেবে সাংবাদিকদের সঙ্গে শেষ নৈশভোজ করেছেন মো. আবদুল হামিদ। বঙ্গভবনের দরবার হলে এই নৈশভোজ হয়। এ সময় তিনি তার সুদীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। দ্বিতীয় মেয়াদে তার অবসরের কথাও বলেন। এ সময় রাষ্ট্রপতি অত্যন্ত আবেগাপ্লুত হয়ে যান।

তিনি বলেন, ‘আর ৪২ দিন পর আমি জনতার মাঝে ফিরে যাবো। আমার ভালো লাগছে যে আমি সম্মানজনকভাবে বিদায় নিতে পেরেছি। সবার কাছে আমি কৃতজ্ঞ।’

সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘সারাজীবন সততার সঙ্গে রাজনীতি করেছি, ৬৪ বছরের জীবনে সাংবাদিকদের কাছ থেকে আমার জন্য নেগেটিভ কিছু পাইনি, সংবাদকর্মীদের কাছে আমি কৃতজ্ঞ।’

তিনি বলেন, ‘হাওর এলাকার কিছুটা পরিবর্তন আনতে পেরেছি। কোনো সরকারের আমলেই ব্যক্তির জন্য কিছু চাইনি। প্রতিটি রাজনীতিবিদ যদি এরকম মন-মানসিকতা পোষণ করেন, তাহলে অবশ্যই এলাকার উন্নয়ন হবে।’

সাংবাদিকদের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘বরাবরই সাংবাদিকদের সঙ্গে আমার একটা সুসম্পর্ক ছিল। বিশেষ করে আমি যখন ডেপুটি স্পিকার ছিলাম এবং শেষে স্পিকারের দায়িত্ব পালন করা পর্যন্ত আপনাদের সঙ্গে আমার খুবই আন্তরিক সম্পর্ক ছিল।’

রাষ্ট্রপতি আবদুল হামিদের বঙ্গভবনে সাংবাদিকদের সঙ্গে এটাই শেষ নৈশভোজ। কেননা ২৪ এপ্রিল নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মো. সাহাবুদ্দিন।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় দরবার হলে যান রাষ্ট্রপতি। এ সময় পুরো দরবার হল যেন প্রাণোচ্ছল হয়ে ওঠে। এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ ঘুরে ঘুরে সবার সঙ্গে কুশল বিনিময় করেন। ছবিও তোলেন। প্রটোকল ডিঙিয়ে জুনিয়র-সিনিয়র সব সাংবাদিকের কাছে গিয়ে হাত মেলান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি সাংবাদিকদের হাওর এলাকায় এবং ঢাকার নিকুঞ্জের নিজ বাসভবনে নিমন্ত্রণও জানান।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST