1. shahajahanbabu@gmail.com : admin :
বগুড়া শাজাহানপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত - Pundro TV
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন



বগুড়া শাজাহানপুরে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩

বগুড়ায় শাহজাহানপুরের সুজাবাদে বাসচাপায় চারজন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার সুজাবাদ দহপাড়ার দ্বিতীয় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।


নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- গাবতলীর কদমতলীর বাসিন্দা ও অটোরিকশাচালক হযরত আলী (৫০), যাত্রী ধুনটের বেড়েরবাড়ীর নুরনবী বাদশা (৬০)। অন্যদের পরিচয় এখনও পাওয়া যায়নি। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কৈগাড়ী ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্বাস আলী বলেন, গাইবান্ধা থেকে যাত্রী নিয়ে একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। আর সিএনজিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে যাচ্ছিল ধুনট উপজেলায়। পথে বাস চাপায় অটোরিকশার চারযাত্রী নিহত হয়।
বৃস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ



© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST