1. shahajahanbabu@gmail.com : admin :
আজ সব মহানগরে পদযাত্রা বিএনপির - Pundro TV
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন



আজ সব মহানগরে পদযাত্রা বিএনপির

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

১০ দফা দাবিতে আজ শনিবার রাজধানী ঢাকা বাদে দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। পদযাত্রা কর্মসূচিতে বিএনপির জ্যেষ্ঠ নেতারা অংশ নেবেন।

মহানগরগুলো হলো চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ফরিদপুর।

ময়মনসিংহ মহানগরের পদযাত্রায় নেতৃত্ব দেবেন বিএনপি নেতা মির্জা আব্বাস, নারায়ণগঞ্জে গয়েশ্বর চন্দ্র রায়, সিলেটে নজরুল ইসলাম খান, চট্টগ্রামে আমীর খসরু মাহমুদ চৌধুরী, বরিশালে সেলিমা রহমান, রাজশাহীতে ইকবাল হাসান মাহমুদ, খুলনায় বরকতউল্লা, কুমিল্লায় মো. শাহজাহান, গাজীপুরে এ জেড এম জাহিদ হোসেন, ফরিদপুরে শামসুজ্জামান এবং রংপুরে সৈয়দ মোয়াজ্জেম হোসেন।

 

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST