1. shahajahanbabu@gmail.com : admin :
সময়ের আগেই সাধ নিয়ে ‘শান্তিতে’ মাহি - Pundro TV
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন



সময়ের আগেই সাধ নিয়ে ‘শান্তিতে’ মাহি

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

কিছুদিন আগে ‘লাইভ’ সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার পর সোশাল মিডিয়ায় মা হতে যাওয়ার খবর জানিয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার ছবি দিয়ে এই হবু মা জানালেন তার ‘সাধ’ অনুষ্ঠানের কথা।

সন্তানধারণের মোটামুটি সাত মাসের মাথায় হবু মায়ের মর্জিমত ভালোমন্দ খাবারের এই বিশেষ আয়োজনকে বাঙালি রীতিতে বলে ‘সাধ’, আর পশ্চিমা ধারায় ‘বেবি শাওয়ার’।

মাহি জানিয়েছেন, সময় হওয়ার আগেই তার সাধের অনুষ্ঠান হয়েছে, আর সেই আয়োজন ঘিরে সবার খুশি দেখে তিনি ‘শান্তি’ পেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST