1. shahajahanbabu@gmail.com : admin :
বগুড়ায় প্রকাশ্যে হাতি দিয়ে চাঁদাবাজি - Pundro TV
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন



বগুড়ায় প্রকাশ্যে হাতি দিয়ে চাঁদাবাজি

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ২৯ আগস্ট, ২০২২

বগুড়া শহরের প্রাণকেন্দ্র সাতমাথা ও আশেপাশের মার্কেটসমূহের প্রবেশদ্বারে প্রকাশ্যে চলছে বণ্যপ্রাণী হাতি দেখিয়ে চাঁদাবাজি ।

সরোজমিনে,  শহরের সাতমাথায় বীরশ্রেষ্ঠ স্কয়ারে হকাররা অভিযোগ করে,  প্রতিদিন এই একটি হাতি ও তার  মাহুত বা আরোহী প্রতি দোকান থেকে কমপক্ষে দশ টাকা করে জোর করে টাকা তোলে।  দাবূকৃত টাকা না দিলে হাতি দেখিয়ে দোকানের ক্রেতা,  পথচারী ও ভ্রাম্যমান ক্রেতাদের হয়রানি ও ভয়ভীতি দেখায়।  সাধারণ পথচারী ও  সাতমাথা  মোড়ে বিভিন্ন দোকানীদের জিজ্ঞেস করলেও এর সত্যতা পাওয়া যায়৷ সাতমাথায় ভ্রাম্যমান হকার হেডফোন বিক্রেতা নুরূ বলে – ” প্রতিদিন এই হাতি হামাকরেত থেকে ট্যাকা লেয়,  না দিলে জিনিসপত্র লষ্ট করে,  সবচেয়ে বড় কথা হাতির শূর দেখে অনেকে আৎকেও ওঠে।  কি একটা মসিবত কন তো ভাই। ”

ভুক্তভোগী মানুষ প্রশাসনের ইন্ধন রয়েছে বলে মনে করছে এছাড়াও এি উপদ্রব নিরসনে  ট্রাফিক কিংবা অন্য কোন মহলের  ভূমিকা না থাকাকে সন্দেহের চোখে দেখছেন৷

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST