1. shahajahanbabu@gmail.com : admin :
ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিতে যুক্তরাজ্যে কানাডার সৈন্যদল - Pundro TV
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন



ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিতে যুক্তরাজ্যে কানাডার সৈন্যদল

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ সোমবার, ১৫ আগস্ট, ২০২২

আধুনিক সমরাস্ত্র পরিচালনা ও যুদ্ধবিদ্যায় ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের পাশাপাশি পশ্চিমা মিত্র অনেক দেশও ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। এর অংশ হিসেবে কানাডার ৯০ সদস্যের একদল সেনা যুক্তরাজ্যে রওনা দিয়েছে।

ইউক্রেনের একজন আইনপ্রণেতা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কানাডার সেনাদের বিমানে ওঠার ছবি প্রকাশ করে লিখেছেন, কানাডার প্যাট্রিশিয়া পদাতিক বাহিনীর ৯০ সদস্যের একটি দল ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিতে বিমানবন্দর ছাড়ছে। এখন পর্যন্ত কানাডা ৩৩ হাজার ইউক্রেনীয় সেনাকে প্রশিক্ষণ দিয়েছে উল্লেখ করে তিনি ধন্যবাদ প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST