1. shahajahanbabu@gmail.com : admin :
বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের নিবন্ধন শুরু। - Pundro TV
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন



বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের নিবন্ধন শুরু।

অনলাইন ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৮ জুন, ২০২২
দেশের সবচেয়ে বড় স্পোর্টস ইয়ুথ প্লাটফর্মবঙ্গবন্ধু আন্ত:বিশ্ববিদ্যালয় স্পোর্টস চাম্পিয়ান শীপ এর রেজিষ্ট্রশন প্রক্রিয়া শুরু হয়েছে। জমকালো এক ইভেন্ট এর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে রেজিষ্ট্রশন প্রক্রিয়ার সূচনা করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো জাহিদ আহসান রাসেল এমপি। এই ইভেন্টের সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এম্বাসেডররা।
প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন প্রতিবছরের ন্যায় এবারে ও প্রতিটি বিশ্ববিদ্যালয় থেকে অধিক সংখ্যক শিক্ষার্থীদের অংশগ্রহন নিশ্চিত করা। তিনি আরো বলেন আগের বছর গুলোতে নারী শিক্ষার্থীদের অর্জন দৃষ্টিদৃ নন্দন ছিল। খেলাধুলার পাশাপাশি প্রতিটি সেক্টরেই একজন শিক্ষার্থীকে অংশগ্রহন করতে হবে। কারন আজকের তরুনরাই জাতির কর্নধার। তরুনদের হাত ধরেই গড়ে উঠবে বঙ্গবন্ধুর লালিত সোনার বাংলা।
এবারে ও থাকবে বিভিন্ন ইভেন্ট। ১২টি ডিসিপ্লিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় অর্ধ লক্ষাধিক ছাত্র-ছাত্রী তৃতীয়বারের মতো অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নেবেন। ডিসিপ্লিনগুলো হলো: ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, সাঁতার, সাইক্লিং, টেবিল টেনিস, বাস্কেটবল, হ্যান্ডবল, ভলিবল, কাবাডি, দাবা ও এ্যাথলেটিক্স।
পুরুষ ও নারী বিভাগের প্রত্যেক ইভেন্টে সেরা তিনজনকে (মোট ১৪৪ জন) স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক দেয়া হবে। এছাড়া সেরা ক্রীড়াবিদ নারী ও পুরুষের জন্যও থাকবে পুরস্কার। সাঁতার ডিসিপ্লিনে ফ্রিস্টাইল, ব্যাকস্ট্রোক, ব্রেস্টস্ট্রোক, বাটারফ্লাই ও ফ্রিস্টাইল রিলে ইভেন্ট এবং এ্যাথলেটিক্স ডিসিপ্লিনে থাকবে ১১০ মিটার হার্ডলস, লংজাম্প, ম্যারাথন, ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট ও ৪০০ মিটার রিলে।
রেজিষ্ট্রশন প্রক্রিয়া চালু থাকবে ৭ জুলাই ২০২২ তারিখ পর্যন্ত। দেশের প্রতিটি নিবন্ধিত পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উক্ত সময়ের মধ্যে এই
(WWW.biusc.org) ওয়েবসাইটে গিয়ে তাদের রেজিষ্ট্রশন সম্পূর্নকরতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST