1. shahajahanbabu@gmail.com : admin :
আজ আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি - Pundro TV
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন



আজ আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

পুন্ড্র.টিভি ডেস্ক
  • প্রকাশিতঃ বুধবার, ৮ জুন, ২০২২

আজ বাংলাদেশে আসছে ২০২২ কাতার বিশ্বকাপ ফুটবলের ট্রফি। ৯ জুন আর্মি স্টেডিয়ামে ট্রফিটি সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে সবাই ট্রফির সঙ্গে ছবি তোলার সুযোগ নাও পেতে পারেন। বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে আসছে ফিফার কমার্শিয়াল পার্টনার কোকা-কোলার মাধ্যমে। তারাই মূলত এ ব্যবস্থাপনা করেছে। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোকা-কোলার সঙ্গে যৌথভাবে কাজ করছে। আজ বিকালে রাষ্ট্রপতির বাসভবনে নেওয়া হবে ট্রফি। সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর বাসভবনে ট্রফিটি যাওয়ার কথা রয়েছে। এর আগে ২০১৩ সালে ফিফা বিশ্বকাপ ট্রফি বাংলাদেশে এসেছিল।

সংবাদটি শেয়ার করুন

এ সম্পর্কিত আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২
Developed By ATOZ IT HOST